শীর্ষ আলেম–ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৬

শীর্ষ আলেম–ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের শীর্ষ পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম ও খতিবদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিভিন্ন গণমাধ্যমে দেশের বিভিন্ন ধারার ইসলামী নেতাদের বিএনপির প্রতি সমর্থনসংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর তিনি এ প্রতিক্রিয়া জানান।
সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে তারেক রহমান বলেন, “জাতির একটি ঐতিহাসিক মুহূর্তে দেশের শীর্ষ আলেম ওলামাদের এই অবস্থান জনগণকে সঠিক পথ নির্দেশনা দেবে।”
বিবৃতিতে তিনি বলেন, “আলেম ওলামাদের এই স্পষ্ট অবস্থান ইসলামি মূল্যবোধে বিশ্বাসী দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রোধে গুরুত্ত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের জনগণ তাদের রাজনৈতিক, সামাজিক, অধিকার প্রতিষ্ঠায় করণীয় সঠিক নির্দেশনা পাবে বলে আমি মনে করি।”
তিনি আরও বলেন, “আমি আবারও সম্মানীত আলেম ওলামাদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও ইসলামি মূল্যবোধের আলোকে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিদের জন্য একটি নিরাপদ মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় দেশের সম্মানীত পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম ও খতিবদের অব্যাহত সহযোগিতা চাই।”


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট