প্রধান উপদেষ্টার সঙ্গে বিকেলে সাক্ষাৎ করবেন তারেক রহমান

প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৬

প্রধান উপদেষ্টার সঙ্গে বিকেলে  সাক্ষাৎ করবেন তারেক রহমান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হবে।

দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ওই সূত্র বলেছে, আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে এই বৈঠকটি হবে।

এর আগে, গত বছরের মে মাসে লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক হয়েছিল। ওই বৈঠকেই আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নির্বাচনের বিষয়ে আলোচনা করেছিলেন তারা।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট