আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরতে চাই না : তারেক রহমান

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৬

আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরতে চাই না : তারেক রহমান

Manual1 Ad Code

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের সমস্যা ছিল, আমাদের সমস্যা আছে। কিন্তু আমরা অবশ্যই ৫ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরে যেতে চাই না। সেই সময়ে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই।

আজ শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual5 Ad Code

বিএনপির চেয়ারম্যান বলেন, হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসা— একটি মানুষ বা একটি দল বা যেভাবেই আমরা বিবেচনা করি তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি ৫ আগস্ট। আমি সকলকেই সে জন্য অনুরোধ করব, দল-মত নির্বিশেষে আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মতপার্থক্যটাকে মতপার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে পারব। কিন্তু কোনোভাবেই সেটি যেন মতবিভেদের পর্যায়ে চলে না যায়। মতবিভেদ হলে, বিভক্ত করে ফেললে কি হতে পারে আমরা দেখেছি।

Manual8 Ad Code

অনুষ্ঠানের শুরুতে মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরায় একটি উদার গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের সুযোগ সৃষ্টি হয়েছে।

Manual6 Ad Code

তিনি বলেন, আজকে একটা কঠিন সময়ে আমাদের নেতা তারেক রহমান বিদেশ থেকে দেশে এসেছেন। সমগ্র দেশের মানুষ এক বুকভরা প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। ইতোমধ্যে তিনি দূর থেকে, ডিজিটালি যে সমস্ত কথা আমাদের সামনে, জাতির সামনে বলেছেন, তাতে গোটা জাতি আজ আশান্বিত হয়েছে।

Manual6 Ad Code

এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দেশের জাতীয় দৈনিকের সম্পাদক, ইলেক্ট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী, বার্তা সংস্থাগুলোর প্রধানসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নিয়েছেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code