১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৫
মেটার জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ প্রতিদিন কোটি ব্যবহারকারীর বার্তা আদান–প্রদানে ব্যস্ত থাকে। অনেক সময় এমন ঘটে আপনি মেসেজটি পড়ার আগেই প্রেরক সেটি ডিলিট করে দেন। ফলে কৌতূহল জাগে, আসলে কী লেখা ছিল সেই মেসেজে?
অনেকে এ ক্ষেত্রে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করেন। এসব অ্যাপ ডিলিট হওয়া মেসেজ দেখানোর দাবি করলেও নিরাপত্তার ঝুঁকি থেকেই যায়। কারণ এসব অ্যাপ আপনার ব্যক্তিগত ডেটায় প্রবেশাধিকার চাইতে পারে, যা গোপনীয়তার জন্য হুমকি।
তবে থার্ড পার্টি অ্যাপ ছাড়াও ডিলিট হওয়া টেক্সট মেসেজ দেখা সম্ভব অ্যান্ড্রয়েডের নোটিফিকেশন হিস্ট্রি ফিচারের মাধ্যমে।
যেভাবে দেখবেন ডিলিট হওয়া মেসেজ
যাদের অ্যান্ড্রয়েড ১১ বা পরবর্তী ভার্সন রয়েছে, তারা সহজেই ফোনের বিল্ট-ইন নোটিফিকেশন হিস্ট্রি ব্যবহার করতে পারবেন। এজন্য—
.হোয়াটসঅ্যাপ সেটিংসে যান
.নোটিফিকেশন অপশন খুলুন
.More settings বা Advanced settings-এ যান
.Notification History চালু করুন
ফিচারটি চালু হলে ফোন গত ২৪ ঘণ্টার সব নোটিফিকেশন সংরক্ষণ করবে। এর মধ্যে হোয়াটসঅ্যাপের টেক্সট মেসেজও থাকবে। ফলে প্রেরক পরে সেটি ডিলিট করলেও নোটিফিকেশন হিস্ট্রি লগে তা দেখা যাবে। তবে মনে রাখবেন, এই পদ্ধতি শুধু টেক্সট মেসেজ দেখার ক্ষেত্রে কাজ করে। ছবি, ভিডিও বা ভয়েস নোট নোটিফিকেশন হিস্ট্রিতে সংরক্ষিত হয় না।
সতর্কতা
গোপনীয়তা রক্ষার স্বার্থে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার না করাই ভালো। যতটা সম্ভব ডিভাইসের বিল্ট-ইন নিরাপদ ফিচার ব্যবহার করুন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D