নোয়াখালীতে আ,লীগ কর্মীর গলা কাটা লাশ উদ্ধার

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৭

নোয়াখালীতে আ,লীগ কর্মীর গলা কাটা লাশ উদ্ধার

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ১৩ এপ্রিল আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে নিখোঁজ বাহার সর্দারের (৫০) গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার তমরুদ্দি ঘাটের কাছে মেঘনা নদী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত বাহার সর্দারের বাড়ি উপজেলার চরকিং ইউনিয়নের দক্ষিণ শুল্লকিয়া গ্রামের আলী আহমদের ছেলে। তিনি হাতিয়ার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর সমর্থক বলে জানিয়েছে পুলিশ।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, নিখোঁজ হওয়ার তিনদিনের মাথায় রবিবার সকালে তমরুদ্দি ঘাটের কাছে আওয়ামী লীগ কর্মী বাহার সর্দারের গলা কাটা মৃতদেহ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট