২৪ দিনের জন্য ৩ ফ্লাইটের সূচি পরিবর্তন করল বিমান

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, মে ৯, ২০২৫

২৪ দিনের জন্য ৩ ফ্লাইটের সূচি পরিবর্তন করল বিমান

Manual7 Ad Code

ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনার কারণে আন্তর্জাতিক ফ্লাইটের রুট ও সময়সূচিতে পরিবর্তন এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

শুক্রবার (৯ মে) বিমান বাংলাদেশের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবীর এ তথ্য জানান।

যাত্রীদের নিরাপত্তা এবং ফ্লাইট পরিচালনার স্বার্থে টরেন্টো, লন্ডন ও রোমগামী ফ্লাইটগুলোর সময়সূচিতে সাময়িক পরিবর্তন আনা হয়েছে।

পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, ঢাকা-টরেন্টো রুটের ফ্লাইট বিজি ৩০৫/৩০৬ ঢাকা থেকে আগের মধ্যরাত ৩টা ৪৫ মিনিটের পরিবর্তে ৪৫ মিনিট আগে, রাত ৩টায় ছেড়ে যাবে। তবে টরেন্টো থেকে ছাড়ার সময় অপরিবর্তিত থাকবে।

Manual8 Ad Code

ঢাকা-লন্ডন রুটে বিজি ২০১/২০২ ফ্লাইট ঢাকা থেকে সকাল ৭টা ৪০ মিনিটের পরিবর্তে সকাল ৭টায় ছেড়ে যাবে। শুধু বৃহস্পতিবারে এই ফ্লাইট সকাল ৮টা ৫০ মিনিটের পরিবর্তে ৮টা ১০ মিনিটে ছেড়ে যাবে। লন্ডন থেকে ছাড়ার সময় অপরিবর্তিত থাকবে।

Manual7 Ad Code

এছাড়া ঢাকা-রোম রুটের বিজি ৩৫৫/৩৫৬ ফ্লাইটটি ঢাকা থেকে ছাড়বে সকাল সাড়ে ১১টার পরিবর্তে পৌনে ১১টায়। রোম থেকে ফ্লাইট ছাড়ার সময়েও কোনো পরিবর্তন আনা হয়নি।

আজ ৯ মে থেকে ৩১ মে পর্যন্ত এই পরিবর্তিত সময়সূচি কার্যকর থাকবে বলে জানায় বিমান। একইসঙ্গে যাত্রীদের নির্ধারিত পরিবর্তিত সময় অনুযায়ী যথাসময়ে বিমানবন্দরের চেক-ইন কাউন্টারে উপস্থিত হতে অনুরোধ করা হয়েছে।

Manual5 Ad Code


 

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code