সাংবাদিক হেনা বেগমের পিতার ইন্তেকাল

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৪

সাংবাদিক হেনা বেগমের পিতার ইন্তেকাল

দৈনিক একাত্তরের কথার স্টাফ রির্পোটার লতিফুর রহমান উজ্জলের শ্বশুর ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য হেনা বেগমের পিতা মো. আবদুল হামিদ (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (১৪ অক্টোবর) বিকাল ৩টায় নগরের আম্বরখানায় নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি ঘূর্ণি এলাকার বাসিন্দা এবং আম্বরখানা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি জগন্নাথপুর উপজেলার কচুরকান্দি গ্রামে।

মৃত্যুকালে স্ত্রী ও ২ মেয়েসহ দুনিয়াতে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার বাদ এশা রোকেয়া কলবাখানী জামে মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর মরদেহ হযরত চাষনীপীর (রাহ.) গোরস্তানে দাফন করা হবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট