৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
সদ্য প্রয়াত আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের নির্বাচনী এলাকা সুনামগঞ্জ ২ আসনের উপনির্বাচনে মনোনয়ন সংগ্রহ করেছেন তার স্ত্রী জয়া সেনগুপ্ত।
শুক্রবার বিকেলে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে ড. জয়া সেনগুপ্তের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার ছেলে সৌমেন সেনগুপ্ত ও পুত্রবধূ ডা. রাখি সেনগুপ্ত।
দিরাই-শাল্লা উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি দিরাই উপজেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সভায় সুরঞ্জিত সেনগুপ্তের আসনে তার পরিবার থেকে প্রার্থী দেয়ার দাবি জানানো হয়।
দিরাই-শাল্লা উপজেলা আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
এদিকে, জয়া সেনগুপ্তের মনোনয়ন সংগ্রহের খবরে দুই উপজেলার তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীসহ স্থানীয় নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। শাল্লার বিভিন্ন স্থানে আনন্দ মিছিলও করেছেন তারা।
সন্ধ্যা ৬ টার দিকে শাল্লা উপজেলার আনন্দপুর বাজারে স্থানীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। শাল্লা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক সাংবাদিক পিযুষ দাশ বলেন, আমাদের নেতার স্ত্রী ড. জয়া সেনগুপ্তের মনোনয়ন সংগ্রহের খবরে আনন্দিত আমরা।
বিভিন্ন স্থানে উৎফুল্ল নেতাকর্মীরা তাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছেন।দিরাই-শাল্লা আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী তাকে বরণ করতে প্রস্তুত রয়েছেন বলে জানান তিনি।
জয়া সেনগুপ্তের পাশাপাশি এ আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান ও লন্ডনপ্রবাসী আওয়ামী লীগ নেতা শামছুল হক চৌধুরীও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D