১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৩
চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানীর মালিবাগে রেললাইন অবরোধ করেছেন বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।
রোববার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আমরা সকাল ১০টার দিকে মালিবাগে রেললাইন অবরোধের খবর পাই। পরে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি, বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা চাকরি স্থায়ীকরণের দাবিতে রেললাইন অবরোধ করেছেন।
তিনি বলেন, তাদের সঙ্গে আলোচনা চলছে। বিষয়টি নিয়ে আলোচনা করতে রেলওয়ের কর্মকর্তারাও ঘটনাস্থলে আসছেন। আশা করি দ্রুতই সমাধান করে রেল চলাচল স্বাভাবিক করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D