৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৩
১৩ দিনের ছুটি শেষে রোববার (৯ জুলাই) থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) সব ধরনের ক্লাস-পরীক্ষা ও অফিস চালু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ঈদ-উল-আজহা এবং গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে গত ২৫ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত সিকৃবির একাডেমিক কার্যক্রম বন্ধ ছিলো। ৭ ও ৮ জুলাই সাপ্তাহিক ছুটির দিন থাকার কারণে ৯ জুলাই থেকে ক্লাস ও অফিস কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ক্লাস-পরীক্ষা যথারীতি চালু থাকবে।
এদিকে ক্লাস ও অফিস চালু হবার পর ক্যাম্পাসের সবখানেই ছিলো ঈদের আমেজ। শিক্ষার্থীরা সকাল থেকে ক্লাস পরীক্ষায় অংশ নিয়েছে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নিজ নিজ সহকর্মীদের সাথে ঈদের কুশল বিনিময় করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D