৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৩
সুইডেনে কুরআন অবমাননার ঘটনায় সিলেটে প্রতিদিনই প্রতিবাদী আন্দোলন অব্যাহত রয়েছে। শুক্রবার সিলেট নগরীসহ শহরতলীর বাইরেও বিক্ষোভ করেছেন তৌহিদি জনতা। বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের ব্যানারে এসকল মিছিল, সমাবেশ ও বিক্ষোভ করা হচ্ছে।
শুক্রবার (৭ জুলাই) বাদ জুমআ সিলেট নগরীতে বিক্ষোভ করেছে উলামা মাশায়েখ পরিষদ। সুইডেনের স্টকহোমে রাস্ট্রীয় মদদে কুরআন অবমাননার প্রতিবাদে সিটি পয়েন্ট ও চৌহাট্টা পয়েন্টে উলামা মাশায়েখ পরিষদ আয়োজিত বিশাল বিক্ষোভ মিছিল পূর্ববর্তী ও পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, মহাগ্রন্থ আলকুরআন হচ্ছে মানবতার মুক্তিসনদ। মুসলমানেরা পবিত্র কুরআনকে তাদের জীবনের চাইতে বেশী ভালবাসে। সম্প্রতি রাষ্ট্রীয় মদদে সুইডেনের স্টকহোমে কুরআনে অগ্নিসংযোগ মুসলিম উম্মাহর বুকে চুরিকাঘাতের শামিল। ঐ দেশে অতীতেও কুরআনের অবমাননা করা হয়েছে। বিশ্ব মুসলিমের নিরবতার কারণে সুইডেন বার বার কুরআন অবমাননার দুঃসাহস দেখিয়ে যাচ্ছে। এ ব্যাপারে বিশ্ব মুসলিমকে সাহসী ও কার্যকর উদ্যোগ নিতে হবে। কুরআন অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সুইডেন সরকারকে বাধ্য করতে হবে। অন্যথায় বিক্ষুব্ধ মুসলিম উম্মাহের ক্ষোভের আগুনে সুইডেনের মুসলিম বিদ্বেষীরা পুড়ে ছারখার হয়ে যাবে।
নেতৃবৃন্দ বলেন, সুইডেনে কুরআন অবমাননায় পুরো মুসলিম বিশ্ব ক্ষুব্ধ বিক্ষুব্ধ। আমাদের সরকারও এর নিন্দা জানিয়েছে এজন্য আমরা সরকারকে সাধুবাদ জানাচ্ছি। সুইডেনে বার বার কুরআন অবমাননার ঘটনায় বাংলাদেশের মুসলমানেরা ক্ষুব্ধ। ঈমানের দাবীতে বিক্ষোভের মাধ্যমে সিলেটের ধর্মপ্রাণ মুসলমান প্রমাণ করেছে কুরআন অবমাননা সিলেটবাসী মেনে নিবেনা।
উলামা মাশায়েখ পরিষদ সিলেটের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের পরিচালনায় সিটি পয়েন্টে বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে বক্তব্য রাখেন পরিষদের সেক্রেটারি ড. মাওলানা এ এইচ এম সোলায়মান। নগরীর চৌহাট্টায় মিছিল পরবর্তী সমাবেশে পরিষদের সহ-সভাপতি হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ, সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ অলিউর রহমান সিরাজী ও মাওলানা মাশুক আহমদ।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন শায়খ সাঈদ বিন নুরুজ্জামান, মাওলানা আব্দুশ শহীদ, মাওলানা আলী আক্কাস মোল্লা, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা শেখ হোসাইন আহমদ, মাওলানা আব্দুল কাদির, মাওলানা সাইফুল ইসলাম, হাফিজ শেখ নূর আহমদ, হাফিজ মাওলানা হাফিজুর রহমান, ক্বারী আব্দুল বাসিত মিলন ও মাওলানা গিয়াস উদ্দীন রাজু প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D