৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৩
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ও পরদিন শনিবার সিলেট নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), সিলেট।
বিউবো জানায়, এই দুইদিন সিলেটের কোনো কোনো এলাকায় ৫ ঘন্টা এবং কোনো কোনো এলাকায় ৮ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ।
বিউবো, সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন জানান, বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নিয়ন্ত্রণাধীন ১১ কেভি ফিডারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজসহ রাইট অফ ওয়ে বরাবর থাকা গাছপালার শাখা-প্রশাখা কর্তনের জন্য শুক্রবার ও শনিবার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর মাছিমপুর, ছড়ারপাড়, আমজাদ আলী রোড, মহাজনপট্টি, কামালগড়, হকার্স মার্কেট ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর উপশহরের ই, এফ, জি, এইচ, আই ও জে ব্লক, সাদাটিকর, মেন্দিবাগ, বোরহান উদ্দিন রোড, মিরাপাড়া, টুলটিকর, কল্যাণপুর, শাপলাবাগ, কুশিঘাট, মুরাদপুর, মুক্তিরচক ও আশপাশের এলাকায় বন্ধ রাখা হবে বিদ্যুৎ সরবরাহ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D