২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৩
বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) দুই আসনেই অল্পের জন্য হেরে গেলেন বহুল আলোচিত আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।
বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) মাত্র ৮৩৪ ভোটে পরাজিত হয়েছেন হিরো আলম। এই আসনে জাসদ (ইনু) প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন মশাল প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে কাহালু ও নন্দীগ্রাম উপজেলার মোট ১১২টি ভোট কেন্দ্রের ফলাফলে মশাল প্রতীকে তানসেন পেয়েছেন ২০ হাজার ৪০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বহুল আালোচিত আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম একতারা প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৫৭১ ভোট। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী মো: মোশফিকুর রহমান (ট্রাক) ১০ হাজার ৭৯১ এবং কামরুল হাসান সিদ্দিকী (কুড়াল) ১০ হাজার ৪৪২ ভোট পেয়েছেন।
এর আগে কাহালু উপজেলার ৬৩টি কেন্দ্রে এগিয়ে ছিলেন হিরো আলম। ওই ৬৩টি কেন্দ্রের ফলাফলে স্বতন্ত্র হিরো আলম পেয়েছেন ১১ হাজার ৫৬৪ ভোট। আর মহাজোটের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন পান ৯ হাজার ৪০ ভোট।
অন্যদিকে বগুড়া-৬ (সদর) আসনের মোট ১৪৩ কেন্দ্রের মধ্যে ৮৪ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী রাগেবুল আহসান রিপু নৌকা প্রতীকে বিজয় হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান। এ আসনেও হেরেছেন হিরো আলম।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D