২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০২১
তন্ময় কুমার সাহা : নরসিংদীর রায়পুরার পাড়াতলী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মরহুম ফজলু মেম্বার ও বর্তমান শাহ আলম মেম্বারের গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ভোর আনুমানিক ৫টার দিকে শাহ আলম মেম্বারের লোকজন ফজলু মেম্বারের লোকজনের উপর হামলা চালায়। শেষ খবর পাওয়া পর্যন্ত গুলিবিদ্ধ হয়ে ২ জন নিহত ও দু’গ্রুপের ৯ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন- পাড়াতলী ইউনিয়নে কাচারিকান্দি গ্রামের আবদুল মলফত আলীর ছেলে ছাদির মিয়া (২২) ও একই গ্রামের আসাদ মিয়ার ছেলে হিরন মিয়া (৩৫)।
এ ঘটনায় গুলিবিদ্ধ আহত রাকিব মিয়া জানান, দীর্ঘদিন ধরেই ছোট শাহ আলম ও প্রতিপক্ষ শাহ আলম মেম্বারের মাঝে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জেরে প্রায় ৪ মাস পূর্বে ছোট শাহ আলম গ্রুপের দুইজনের মৃত্যু হয়। ফলে শাহ আলম মেম্বার ও তার লোকজন দীর্ঘদিন যাবৎ বাড়িতে থাকতে পারত না। এরপর বৃহস্পতিবার তারা গ্রামে ফিরে ছোট শাহআলমের পক্ষে ওপর হামলা চালায়। এতে মহিলাসহ প্রায় ৮ জন গুলিবিদ্ধ হয়। এ সময় শাহআলম মেম্বার গ্রুপের একজন পায়ে গুলিবিদ্ধ হয়। বর্তমানে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশে পাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে রায়পুরা থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, পাড়াতলীতে সংঘর্ষের ঘটনায় ২ জন নিহত হয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D