২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২২, ২০২১
কুমিল্লায় মন্দিরে কোরআন রাখার ঘটনায় জড়িত ইকবাল হোসেন সন্দেহে আটক যুবককে কুমিল্লায় নেয়া হচ্ছে। কক্সবাজার জেলা পুলিশ বৃহস্পতিবার রাতে তাকে আটকের পর শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে
কক্সবাজারের পুলিশ সুপার কার্যালয় থেকে কুমিল্লায় নিয়ে যাওয়া হয়েছে।
কক্সবাজার পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকার সুগন্ধা পয়েন্ট থেকে তাকে আটক করা হয়। আটক করার পর রাতে কক্সবাজারের পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের
অতিরিক্ত পুলিশ সুপার মো: রফিকুল ইসলাম। তিনি জানান, রাতে ইকবাল হোসেনকে সৈকত এলাকায় ঘোরাফেরা করার সময় জেলা পুলিশের একটি দল আটক করে। পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
এরপর ভোর ৫টার দিকে কুমিল্লা জেলা পুলিশের একটি টিম কক্সবাজারে আসে। ভোর সাড়ে ৬টার দিকে আটক ইকবালকে কুমিল্লা
জেলা পুলিশের হাতে তুলে দেয়া হয়। কুমিল্লা জেলা পুলিশের ওই টিম ইকবালকে নিয়ে কুমিল্লার পথে রওয়ানা দেয় কুমিল্লা জেলা পুলিশ আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে জানাবেন বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম।
গত ১৩ অক্টোবর ভোরে নানুয়াদীঘির পাড়ের পূজামণ্ডপে পবিত্র কোরআন শরীফ পাওয়া যায়। এরপরই দেশের কয়েক স্থানে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। ঘটনার জেরে ওইদিন চাঁদপুরের হাজীগঞ্জে হিন্দুদের মন্দিরে হামলা চালানো হয়। এতে পুলিশের সাথে সংঘর্ষে চারজন নিহত হন।
পরদিন নোয়াখালীর বেগমগঞ্জে হিন্দুদের মন্দির, মণ্ডপ ও দোকানপাটে হামলা–ভাঙচুর হয়। সেখানে হামলায় দু’জন নিহত হন। এরপর রংপুরের পীরগঞ্জে হিন্দু বসতিতে হামলা, ভাঙচুর, লুটপাট ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয় বলেও অভিযোগ ওঠে। এসব ঘটনায় মামলা
হয়েছে। এরই মধ্যে সাড়ে চার শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে কুমিল্লায় পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে পূজামণ্ডপে কোরআন রাখা ইকবালকে চিহ্নিত করে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D