২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২১
পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে বন্দী তিন বিএনপি নেতাকে পূজামণ্ডপে ভাঙচুরের ঘটনায় মামলায় আসামি করা হয়েছে। হেফাজতে ইসলামের সহিংসতার মামলায় ছয় মাস ধরে ওই তিনজন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী। গত সপ্তাহে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সরকারহাট এলাকায় একটি পূজামণ্ডপের তোরণ ভাঙচুরের মামলায়ও পুলিশ তাদের আসামি করেছে। তারা হলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সৈয়দ ইকবাল, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য আকরাম উদ্দিন ওরফে পাভেল ও বিএনপির কর্মী জোনায়েদ মেহেদী। তিনজনেরই বাড়ি হাটহাজারীতে।কারাগারে থাকা বন্দীদের ভাঙচুরের মামলায় আসামি করা পুলিশের খামখেয়ালিপনা বলে মন্তব্য করেছেন আইনজীবীরা। তবে পুলিশের দাবি কারাগারে থেকে ভাঙচুরের নির্দেশ দিতে পারেন। যদিও কারা প্রশাসনের কর্মকর্তারা বলছেন, এমন সুযোগ নেই, কারণ বন্দিদের সাথে এখন স্বজনদের সাক্ষাৎ বন্ধ ।
জানা গেছে কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার অভিযোগের জেরে ১৩ অক্টোবর হাটহাজারী উপজেলার সরকারহাট বাজারসংলগ্ন সোমপাড়া পূজামণ্ডপের ভেতরে প্রবেশের চেষ্টা ও মণ্ডপের গেট ভাঙচুরের ঘটনা ঘটে। পরদিন এই ঘটনায় হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) আবিদুর রহমান বাদী হয়ে ৬১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ২০০ জনকে আসামি করে মামলা করেন। মামলার ৬১ আসামির মধ্যে ১৫ নম্বরে রয়েছে জোনায়েদ মেহেদীর নাম। ৫৩ নম্বরে সৈয়দ ইকবাল ও ৫৫ নম্বরে আকরাম উদ্দিন। কারা সূত্র জানায়, এ বছরের ১৬ এপ্রিল হেফাজতের বিক্ষোভ চলাকালে ভাঙচুরের অভিযোগে পুলিশের মামলায় কারাগারে পাঠানো হয় সৈয়দ ইকবালকে। এরপর জোনায়েদ মেহেদীকে ২০ এপ্রিল ও আকরাম উদ্দিনকে ১০ মে কারাগারে পাঠানো হয়। কারাবন্দী থাকা ব্যক্তিকে আসামি করা প্রসঙ্গে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক সাংবাদিকদের জানিয়েছেন তারা জেল থেকেও হুকুম দিতে পারে।বিএনপির নেতারা বলছেন, সরকারি দলের মদতেই পূজায় হামলা হয়েছে, এই ঘটনা তারই প্রমাণ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D