২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২১
পাবনার ঈশ্বরদী উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। উপজেলার আওতাপাড়া পশ্চিমপাড়া এলাকায় রূপপুর-পাবনা আঞ্চলিক সড়কে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ঈশ্বরদী উপজেলার বাঁশেরবাদা গ্রামের বাহাদুর খাঁর ছেলে ভ্যানচালক মুনসুর আলী খাঁ (৩৫), ভ্যানের যাত্রী একই উপজেলার আওতাপাড়া গ্রামের সোবাহান শাহর ছেলে সাইফুল শাহ (৫৫) এবং মোটরসাইকেল চালক পাবনা পৌর সদরের ছাতিয়ানী মধ্যপাড়া মহল্লার আব্দুল মান্নানের ছেলে আসিফ হোসেন (৩০)।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, বুধবার সকালে ব্যাটারিচালিত ভ্যান ও মোটরসাইকেলটি পাবনা শহর থেকে রূপপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে একটি ট্রাক রূপপুর থেকে পাবনার দিকে যাচ্ছিল। এর মধ্যে আওতাপাড়া এলাকার একটি মোড়ে পৌঁছামাত্র মোটরসাইকেল ও ভ্যানটির সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ভ্যানচালক ও ভ্যানের যাত্রী মারা যান। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালককে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর তিনিও মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক, ভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করে। এ সময় ওই সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে সড়ক থেকে ট্রাক, ভ্যান ও মোটরসাইকেলটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D