২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, জুন ২২, ২০২১
বরিশালের গৌরনদী উপজেলায় নির্বাচনের বিজয় মিছিলে ককটেল হামলায় একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দু’জন। গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
এর আগে সকালে নির্বাচনী সহিংসতায় এই উপজেলায় মৌজে আলী মৃধা (৬৫) নামে আরো এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এই নিয়ে নির্বাচন কেন্দ্রীক সহিংসতায় এক দিনে একই উপজেলায় দু‘জন নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান।
তিনি জানান, খাঞ্জাপুর পাঙ্গাসিয়া মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণার পরপর ওই এলাকায় বিজয় মিছিল বের করে বিজয়ী সদস্য টিউবওয়েল মার্কার গিয়াস উদ্দিন মৃধার সমর্থকরা। এ সময় পরাজিত প্রার্থী মোরগ মার্কার আরজ আলী সরদারের সমর্থকরা ওই মিছিলে ককটেল হামলা চালায়। এতে আবু বক্কর মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে তাকে উপেজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, এই ঘটনায় আরো দু’জন আহত হন। এ ছাড়া নিহতের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন রেঞ্জ ডিআইজি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D