১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২১
টিকার দ্বিতীয় ডোজ নিয়েও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের সোনালী দিনের নায়ক মহিউদ্দিন আহমেদ আলমগীর। তার স্ত্রী প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা মঙ্গলবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।
সেখানে তিনি লেখেন, ‘আলমগীর সাহেবের কোভিড-১৯ ধরা পড়েছে।
আলমগীর ঢাকার একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন উল্লেখ করে রুনা লায়লা লেখেন, ‘অসাধারণ কয়েকজন দক্ষ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। হাসপাতালের নার্স ও কর্মীরা তাকে পর্যবেক্ষণ করছেন এবং খুব যত্ন নিচ্ছেন।
আলমগীর মানসিকভাবে শক্ত আছেন ও ভালো অনুভব করছেন উল্লেখ করে রুনা লেখেন, ‘সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন। আমাদের সবার শুভকামনা এবং দোয়া তাকে দ্রুত সারিয়ে তুলবে।’
এর আগে গত শনিবার করোনা প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ নেন রুনা-আলমগীর দম্পতি। সেই ছবিও ফেসবুকে পোস্ট করেছিলেন রুনা লায়লা।
তাদের সঙ্গে একই দিনে টিকা নেন আলমগীরের তিন সন্তান, আঁখি আলমগীর, মেহরুবা আহমেদ ও তাসবির আহমেদ। টিকা নেয়ার ছবিগুলো পোস্ট করেন আঁখি আলমগীর।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D