২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২১
হেফাজতের ডাকা হরতাল চলাকালে পিকেটারদের লাঠির আঘাতে মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার (ওসি) এসএম জালাল উদ্দিন (৫২) গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
রবিবার (২৮ মার্চ) দুপুর ১২টার দিকে শোলপুর আউলাদ মার্কেটের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
আহত সিরাজদিখান থানার পরিদশর্ক (তদন্ত) কামরুজ্জামান বলেন, উপজেলার শোলপুরে ৭-৮শ জন হরতাল সমর্থক রাস্তায় ছিল। তাদের নিয়ন্ত্রণে ওসি জালালসহ ফোর্স নিয়ে সেখানে যাই। পরে হরতাল সমর্থকরা আমাদেরক লাঠিসোটা দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে থাকে। এতে পুলিশের বেশ কয়েকজন আহত হন। এদের মধ্যে ওসি জালাল উদ্দিনের অবস্থা গুরুতর।
তিনি নিজে, ওসি ও কনস্টেবল মো. শাহীন চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে আসেন বলেও জানান।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদশর্ক মো. বাচ্চু মিয়া জানান, আহত ওসির মাথায় গুরুতর আঘাত রয়েছে। তার মাথায় সেলাই করা হয়েছে। বাকি দু’জনের আঘাত গুরুতর নয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D