২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২১
রহমত উল্যাহ,কোম্পানীগঞ্জ (নোয়াখালী) : নোয়াখালীর কোম্পানীগঞ্জে সেতুমন্ত্রীর ছোট ভাই মেয়র আবদুল কাদের মির্জার সমর্থক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে কোম্পানীগঞ্জ থমথমে পরিস্থিতি বিরাজ করছে কোম্পানীগঞ্জে।
সংঘর্ষের জেরে কাদের মির্জা ডাকে আজ ভোর ৬টা থেকে হরতাল চলছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তিনি এ ঘোষণা দেন।
তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিষয় বিবেচনা করে হরতালের সময় কমিয়ে বেলা ১২টা পর্যন্ত করা হয়। হরতালে সকল প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। হরতালের প্রভাবে যান-চলাচল বন্ধ সহ বন্ধ রয়েছে দোকানপাট।
এর আগে বিকেল ৫টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের চাপরাশীরহাট বাজারের তরকারি বাজারের সামনে সংঘটিত এ সংঘর্ষে সাংবাদিকসহ ৪জন গুলিবিদ্ধ হয়েছে। এছাড়াও দুই পক্ষের অন্তত ৩৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৭জনের অবস্থা আশংকাজনক। গুলিবিদ্ধ তিন জনসহ গুরুত্বর আহত ৫জনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং সাংবাদিক মুজাক্কিরকে ঢাকায় নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাদের মির্জা বৃহস্পতিবার কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটি ভেঙ্গে দিলে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে বিরোধ স্পষ্ট হয়ে ওঠে। সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনে এর প্রতিবাদে চরফকিরা ইউনিয়নের চাপরাশীরহাট বাজারে পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার বিকেলে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দেয়।
পরে বাদলের অনুসারীরা চাপরাশীরহাট বাজারে মিছিল করতে গেলে কাদের মির্জার সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে কাদের মির্জা উপস্থিত হলে দুই গ্রুপের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দেয় এবং তারা রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D