১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৬
আদালত প্রাঙ্গণ থেকে পালিয়েছে রাজধানীতে গারো তরুণী ধর্ষণের ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া রাফসান হোসেন রুবেল (২৬)।
Manual7 Ad Codeরবিবার বিকেল সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে। এ তথ্য জানিয়েছেন পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার শাহেন শাহ মাহমুদ।
Manual5 Ad Codeতিনি বলেন, ১৬১ ধারায় জবানবন্দি দিতে বিকেলে আসামিকে আদালতে তোলা হয়েছিল। এ সময় তদন্তকারী কর্মকর্তা ইমরান সঙ্গে ছিলেন। তদন্ত কর্মকর্তা আসামিকে ম্যাজিস্ট্রেটের সামনে নিতে চাইলে ম্যাজিস্ট্রেট তাকে একটু পরে আনতে বলেন। পরে তাকে বিচারকের খাস কামরায় রাখা হয়। সেখান থেকে আসামি পালিয়ে যায়।
কোতোয়ালি থানার ওসি আবুল হাসান বলেন, ‘আসামি পালিয়েছে বিষয়টি শুনেছি। তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।’
Manual8 Ad Codeগত ২৬ অক্টোবর রাতে উত্তর বাড্ডার পার্লার থেকে বাসায় ফেরার পথে ওই তরুণীকে রুবেলসহ কয়েকজন জোর করে তুলে নিয়ে ধর্ষণ করে।
পরে ২৮ অক্টোবর রাতে বাড্ডা থানায় রুবেলসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন ওই তরুণী। এতে রুবেল, সালাহ উদ্দিনসহ অজ্ঞাত আরো দু’জনকে আসামি করা হয়।
পুলিশের দাবি, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি, প্রতারণাসহ কমপক্ষে ২০টি অভিযোগ রয়েছে রুবেল হোসেনের বিরুদ্ধে। শুধু বাড্ডা থানাতেই তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে।
বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করে র্যাব।
Manual2 Ad Code

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D