২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২৬, ২০২০
কোনো মানুষ চলার পথে বিপদে কিংবা অসুস্থ হলে অন্য মানুষগুলো এগিয়ে যেতেন। কিন্তু করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করায় আজ কেউ কারও বিপদে এগিয়ে যাচ্ছেন না। কেউ রাস্তায় পড়ে থাকলেও খোঁজ নিচ্ছেন না।
ঠিক এমনই এক ঘটনা ঘটেছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলা সদরের পুষ্টকামুরী চড়পাড়া এলাকায় অজ্ঞাত এক ব্যক্তি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে আছেন। করোনা আতঙ্কে তার পাশে যায়নি কেউ।
শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মহাসড়কের ওপর পড়ে ছিলেন ওই ব্যক্তি। করোনা ভাইরাসের ভয়ে স্থানীয় লোকজন তার কাছে যাননি।
স্থানীয়রা জানায়, অজ্ঞাত এক ব্যক্তিকে শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্থানীয় লোকজন মহাসড়কের ওপর অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। কিন্তু করোনাভাইরাসের ভয়ে কেউ তার কাছে যাননি। তাকে উদ্ধার করে হাসপাতালেও নিয়ে যাননি কেউ।
স্থানীয়দের কেউ কেউ বলছেন, দুর্বৃত্তরা তাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে সর্বস্ব লুটে নিয়ে ওই স্থানে ফেলে রাখতে পারেন। তিনি শার্ট-প্যান্ট পরিহিত এবং তার পাশে একটি ব্যাগ পড়েছিল।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মতিয়ার রহমান বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে যাই। দুর্বৃত্তরা নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ওই ব্যক্তিকে ফেলে রেখেছেন বলে জানতে পেরেছি। তার বাড়ি কুড়িগ্রামে। পরে তাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D