২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২০
দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছয় বছরের এক শিশু মারা গেছে। করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সোমবার ভোর রাতে সে মারা যায়।
রোববার শিশুটি করোনায় আক্রান্ত হওয়ার খবর পেয়েই উপজেলা প্রশাসন পটিয়া হাইদগাও ইউনিয়নের ১নং ওয়ার্ডকে সম্পূর্ণ লকডাউন করেন। এই ওয়ার্ডে প্রায় আড়াই হাজারের বেশি মানুষের বসবাস বলে জানিয়েছেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জাহান উপমা।
এর আগে বৃহস্পতিবার রাতে চট্টগ্রামে প্রথমবারের মতো করোনায় আক্রান্ত হয়ে সাতকানিয়ার একজন ব্যবসায়ী মারা গিয়েছিলেন।
এ নিয়ে চট্টগ্রামে শিশুসহ করোনায় আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হলো।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জাহান উপমা বলেন, ওই শিশুর নমুনা রিপোর্টে করোনা শনাক্ত হওয়ার পর তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নেয়া হলে, সেখানে রাত আড়াইটায় সে মারা যায়।
এদিকে চন্দনাইশে সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা উপর্সগ নিয়ে রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় পৌরসদরস্থ হারালা কশাইপাড়ায় ৬০ বছরের এক ব্যক্তি মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহিন হাসান চৌধুরী।
তিনি বলেন, ওই ব্যক্তি বেশ কয়েকদিন ধরে করোনা উপসর্গে ভুগছিলেন। রাতেই তার নমুনা সংগ্রহ করে করোনা ভাইরাস সংক্রমণ পরীক্ষার জন্য ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশনাস ডিজিসেজে (বিআইটিআইডি) পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পরেই প্রয়োজনীয় পদেক্ষেপ নেয়া হবে। কিন্তু তার আগে ওই পাড়ার সবাইকে সতর্ক থাকার পরার্মশ দেয়া হয়েছে বলে তিনি জানান।
সর্বশেষ ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশনাস ডিজিসেজ (বিআইটিআইডি) চট্টগ্রাম অঞ্চলের ৯৬ জনের করোনা ভাইরাস সংক্রমণের নমুনা পরীক্ষা করে। এর মধ্যে ছয়জনের করোনা সংক্রমণ পাওয়া যায় বলে রোববার সন্ধ্যায় বিআইটিআইডি জানায়। নতুন করে পাওয়া করোনায় আক্রান্তদের মধ্যে দক্ষিণ চট্টগ্রামে রয়েছে তিনজন। এদের মধ্যে ছয় বছরের শিশুর বাড়ি পটিয়ার হাইদগাও ইউনিয়নে। অপর দু’জন সাতকানিয়ার উপজেলায়। এদের মধ্যে ১৯ বছরের এক যুবক এবং ৩৪ বছরের একজন রয়েছেন। এছাড়া নতুন করে আক্রান্ত ছয়জনের মধ্যে চট্টগ্রাম নগরীর দু’জন ও লক্ষ্মীপুরের একজন রয়েছেন বলে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডাঃ শেখ ফজলে রাব্বি।
এদিকে রাতেই সাতকানিয়ায় করোনায় আক্রান্ত দু’জনের এলাকায় ২৩টি বসতবাড়িকে লকডাউন করা হয়েছে বলে নিশ্চিত করনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই আলম।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D