স্থানীয়রা আসেনি, খাটিয়া বহন ও দাফন কার্য করলেন পুলিশ

প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২০

স্থানীয়রা আসেনি, খাটিয়া বহন ও দাফন কার্য করলেন পুলিশ

বিপদে মানুষ মানুষের পাশে এগিয়ে আসবে তা আবোর প্রমাণ করলো ঝিনাইদহ জেলা পুলিশ। শনিবার রাতে পরিবারের সদস্যরা এগিয়ে না আসায় শ্বাসকষ্ট, জ্বরে মৃত ব্যক্তির জানাজা ও দাফন কার্য সম্পন্ন করেছেন তারা।

জানা যায়, কয়েকদিন আগে সদর উপজেলার খাজুরা গ্রামের ওই ব্যক্তি শ্বাসকষ্ট, জ্বরে আক্রান্ত হলে ঝিনাইদহ থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর পর লাশ বাড়িতে আনার পর দাফন কাজে এগিয়ে আসেনি পরিবারের সদস্যরা।

এসময় অবস্থায় বিষয়টি জানতে পেরে ঝিনাইদহ পুলিশ সুপার মো. হাসানুজ্জামানের নির্দেশে তার দাফন কাজে এগিয়ে যান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, সদর থানার ওসি মিজানুর রহমান সহ অন্যান্য পুলিশ সদস্যরা। সাথে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ। পরে তারা জানাজা শেষে নিজেরাই মৃতদেহের খাটিয়া বহন করে কবর স্থানে মৃত ব্যক্তির দাফন কার্য সম্পন্ন করেন।

ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, সকল মানুষের বিপদে আমরা পুলিশ সদস্যরা পাশে আছি। তারই একটি অংশ গতকালের দাফন কার্য। যত কঠিন পরিস্থিতি আসুক না কেন আমরা মানুষের পাশেই থাকবো।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট