২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০
প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ এ প্রতিপাদ্যে সারাদেশে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া দিনটিকে উদযাপন করতে বর্ণাঢ্য র্যালিসহ নানা আয়োজন করা হয়।
এরই ধারাবাহিকতায় রবিবার (৮ মার্চ) সকাল থেকে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তরসহ বিভিন্ন নারীবাদী সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়।
চুয়াডাঙ্গা নারী দিবস অনুষ্ঠানে বক্তারা বলেন, একসময় নারীদেরকে অবহেলার চোখে দেখা হতো। কিন্তু নারীরা এখন কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখছে। ক্ষমতায়ন সম্পর্কে নারীরা আগে অজ্ঞ থাকলেও এখন অনেক সচেতন।
চুয়াডাঙ্গা ছাড়াও পঞ্চগড়, বাগেরহাট, নোয়াখালী, জামালপুর, নওগাঁ, গাইবান্ধা, মাগুরা, ভোলা, রাজবাড়ী, বগুড়া ও দিনাজপুরসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আলোচনা সভা ও র্যালি করা হয়।
এসব অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা ও নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D