২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মজনুর রহমান মজনুকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার শুকদেবপুর এলাকার চৌরাস্তা নামক স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মো. মজনুর রহমান মজনু বোচাগঞ্জ উপজেলার ধনতলা গ্রামের ওবায়দুল ইসলামের ছেলে।
বোচাগঞ্জ উপজেলা বিএনপির সেক্রেটারি শফিকুল ইসলাম জানান, রাতে ব্যবসার টাকা লেনদেনের কাজে উপজেলার শুকদেবপুর চৌরাস্তা এলাকায় যান মজনু। এরপর দুর্বৃত্তরা তার পথ রোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়।
মজনুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক মজনুকে মৃত ঘোষণা করেন।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বোচাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, অভ্যন্তরীণ কোন্দল ও অর্থ ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তীতে তদন্তপূর্বক হত্যাকাণ্ডের আসল রহস্য উদঘাটন করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D