২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২০
চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এসময় আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ওয়াহেদপুর সীমান্তের ১৬/৬এস পিলারের কাছে ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের এনামুল সরকারের পাড়া গ্রামের তোফজুল হকের ছেলে সেলিম রেজা (২৪) এবং পাঁকা পোড়াপাড়া গ্রামের বেলাল উদ্দিনের ছেলে সুমন (২৩)।
এছাড়া আহতরা হলেন- সাকির ও দেলবর। তাদের রাজশাহী মেডিকেল কেলজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন বাংলাদেশি রাখাল ভারত থেকে গরু নিয়ে আসার সময় ৭৮বিএসএফ চাঁদনীচক বিওপি’র বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই সেলিম রেজা ও সুমন মারা যান এবং সাকির ও দেলবর গুলিবিদ্ধ হন।
চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩, বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান জানান, বিষয়টি শুনেছেন। তবে নিহতদের পরিবার থেকে বিজিবিকে কিছু জানানো হয়নি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D