২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৯
যশোরের চৌগাছা উপজেলার রামকৃষপুর গ্রামে মহিরুদ্দিন (৬৫) ও আয়না বেগম (৫৫) নামে এক দম্পতিকে কুপিয়ে হত্যা করেছে তাদের মাদকাসক্ত ছেলে। পরে স্থানীয়রা ঘাতক ছেলে মিলনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
বুধবার (২৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
স্থানীয়রা জানান, বুধবার সকালে বাবা-মায়ের সঙ্গে বাকবিতণ্ডা হয় মিলনের। একপর্যায়ে মিলন তার বাবা-মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। চিৎকার শুনে প্রতিবেশীরা মহিরুদ্দিন ও আয়না বেগম দম্পতিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়।
কী কারণে মিলন তার বাবা-মাকে হত্যা করেছে তা জানাতে পারেননি প্রতিবেশীরা। টাকা না দেওয়ার মিলন তার পিতা-মাতাকে খুন করতে পারে বলে প্রতিবেশিরা ধারণা করেছেন।
স্থানীয়রা আরও জানান, ঘটনার পরপরই মিলন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে ধাওয়া করে পাশ্ববর্তী রাজাপুর বড়বাড়ি এলাকা থেকে তাকে প্রতিবেশীরা আটক করে। এরপর তাকে পুলিশে সোপর্দ করা হয়।
চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মিলনকে আসামি করে মামলা করার প্রক্রিয়া চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D