১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৯
খুলনা : খুলনার লবণচোরা থানা এলাকায় ট্রাক ও প্রাইভেট কারের মধ্যে সংঘর্ষে যুবলীগ ও ছাত্রলীগের ৫ নেতা নিহত হয়েছে।
রবিবার রাত সাড়ে ১০টার দিকে হরিণটানা গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান বাবু, সদর যুবলীগের সহসভাপতি সাদিকুল আলম, জেলা ছাত্রলীগের উপসম্পাদক ওয়ালিদ মাহমুদ উৎসব, জেলা ছাত্রলীগের সহসম্পাদক সাজু আহমেদ এবং জেলা ছাত্রলীগের সদস্য অনিমুল ইসলাম গাজী। এদের মধ্যে গাড়ি চালাচ্ছিলেন সাদিকুল।
রাতেই নিহতদের মরদেহ গোপালগঞ্জ পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়েছেন।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, রূপসা সেতু (খানজাহান আলী সেতু) থেকে জিরো পয়েন্টের দিকে হরিণটানা গেটের সামনে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা গেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চার লেনের একমুখী সড়কে প্রাইভেট কারটি জিরো পয়েন্ট থেকে বিপরীত পাশ দিয়ে রূপসা সেতুর দিকে যাচ্ছিল। আর সিমেন্টবোঝাই ট্রাকটি সঠিক পথ দিয়েই রূপসা সেতু থেকে জিরো পয়েন্টের দিকে আসছিল। লবণচোরা থানার প্রায় ২০০ গজ দূরে ট্রাক ও প্রাইভেট কারের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারে থাকা ৫ জনই ঘটনাস্থলে নিহত হন। নিহত অপরজন হলেন পথচারী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D