১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০১৯
ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী লন্ডন এক্সপ্রেসের একটি বাসের সাথে পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাস চালক এবং ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বাসের আট যাত্রী। তবে হতাহতদের নাম তাৎক্ষণিক জানা যায়নি।
শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় শশই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে ঢাকা ও দুইজনকে সিলেট মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, বিজয়নগরের শশই নামক স্থানে সিলেটগামী লন্ডন এক্সপ্রেস নামে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার ও বাসের চালকের মৃত্যু হয়।
এ ঘটনায় আহতদের মধ্যে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের সিলেট পাঠানো হয়েছে। ঘনকুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলেও জানান ওসি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D