১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৮
কোনো সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে হলে বাংলাদেশ প্রেস কাউন্সিল থেকে অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে শরীয়তপুর সার্কিট হাউজ কনফারেন্স রুমে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার সাংবাদিকদের কল্যানে কাজ করে যাচ্ছে। কারণ আমাদের জাতির পিতাও একজন সাংবাদিক ছিলেন। তিনি প্রতিষ্ঠিত করে গেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিল। এ কাউন্সিল শুধু মাত্র সাংবাদিকদের কথা ভাবে, যে কোনও বিষয়ে সহযোগিতা করে।
শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহেরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আব্দুল মোমেন, শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অনল কুমার দে, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রেীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট, শরীয়তপুর ইলেট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এ্যাসোসিয়েসনের সভাপতি রোকনুজ্জামান পারভেজ, সাধারণ সম্পাদক শহিদুজ্জামান খান, প্রথম আলোর প্রতিনিধি সত্যজিৎ ঘোষ, এনটিভি প্রতিনিধি আব্দুল আজিজ শিশির, বাংলা টিভির প্রতিনিধি নয়ন দাস, ডিবিসি নিউজ প্রতিনিধি বিএম ইশ্রাফিলসহ জেলা প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন পোর্টালের সাংবাদিকরা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D