২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৭
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে ভ্যাট, ট্যাক্স সংক্রান্ত বিষয়ে বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ এর সভাপতিত্বে বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় চেম্বার কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, ব্যবসা প্রতিষ্ঠান সমূহে প্রতিবছর শতকরা ৩৫ ভাগ বা তার অধিকহারে ভ্যাট বৃদ্ধির জন্য ভ্যাট বিভাগের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে।
বর্তমানে গ্যাস বিল, বিদ্যুৎ বিল, দোকান ভাড়া, দোকান ভাড়ার উপর ভ্যাট, হোল্ডিং ট্যাক্স, কাঁচামালের মূল্য বৃদ্ধি সহ যাবতীয় খরচ বৃদ্ধি পাওয়ায় ব্যবসার মুনাফা অনেক কমে গেছে এবং ব্যবসায়ীদের ব্যাংক ঋণের বোঝা বাড়ছে। এমতাবস্থায় লাভ তো দূরের কথা কর্মচারীদের বেতন দেওয়াও কঠিন হয়ে পড়েছে বলে তারা জানান।
সভায় ব্যবসায়ীগণ প্যাকেজ ভ্যাট চালু রাখা, ভ্যাট প্রদান খাতকে চারটি ভাগে ভাগ করা যেমন- পাইকারী পর্যায়, খুচরা পর্যায়, মহানগরী এবং মহানগরীর বাইরের এলাকা, প্রতি জুন মাসে ভ্যাট ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান করা, ভ্যাট-ট্যাক্স প্রদানের ক্ষেত্রে কোন সমস্যা উদ্ভুত হলে ব্যবসায়ীদেরকে অহেতুক হয়রানী না করে সিলেট চেম্বার অব কমার্সের মাধ্যমে তা সমাধান করা ইত্যাদি প্রস্তাব তুলে ধরেন।
সভায় সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন- ‘ভ্যাট-ট্যাক্স প্রদানের ক্ষেত্রে ব্যবসায়ীদের সমস্যা সমাধানে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি বদ্ধ পরিকর। আমরা ইতোপূর্বেও ভ্যাট বিভাগের সাথে ব্যবসায়ীদের সমস্যাবলী নিয়ে মতবিনিময় করেছি এবং বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করেছি। তিনি আগামী ৩০ সেপ্টেম্বর সিলেট চেম্বারের উদ্যোগে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের সাথে মতবিনিময় সভায় বিষয়গুলো উপস্থাপন করা হবে বলে জানান।’
সভায় আরোও বক্তব্য দেন সিলেট চেম্বারের সহ সভাপতি মো. এমদাদ হোসেন, পরিচালক এবং ভ্যাট, বাজেট, শুল্ক, কর ও ট্যারিফ সাব কমিটির আহবায়ক মাসুদ আহমদ চৌধুরী, পরিচালক জিয়াউল হক, মোঃ সাহিদুর রহমান, এহতেশামুল হক চৌধুরী, আমিরুজ্জামান চৌধুরী, ফালাহ উদ্দিন আলী আহমদ, মোঃ আব্দুর রহমান জামিল, প্রাক্তন সিনিয়র সহ সভাপতি শাহ্ আলম, প্রাক্তন পরিচালক আতাউর রহমান, ব্যবসায়ী তফাজ্জুল হোসেন, জুবায়ের আহমদ, মোঃ মজনু মিয়া, সালাউদ্দিন বাবলু, মো. নুরুল আলম, নুরুজ্জামান টিপু, মির্জা এম বেলাল আহমেদ, নুরুল ইসলাম প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D