২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৭
নগরীর নয়াসড়ক-চৌহাট্টা রাস্তার সম্প্রসারণ কাজ পুরোদমে চলছে। যানজট নিরসনসহ নগরবাসীর স্বাচ্ছ্যন্দে চলাচল নিশ্চিত করতে সিসিক মেয়রের আহ্বানে সাড়া দিয়ে এই সড়কের দুইপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকরা স্বেচ্ছায় জমি ছেড়ে দিচ্ছেন। এরই অংশ হিসেবে জামেয়া ইসলামিয়া হোসাইনিয়া মিরবক্সটুলা মাদ্রাসার উত্তর পাশের ভবন ভাঙার কাজ শুরু হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা হোসাইন আহমদ মদনী(র.) এর স্মৃতি বিজড়িত এই মাদ্রাসার সম্মুখের ভবন ভাঙ্গার কাজ শুরু করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও মাদ্রাসার দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভবন ভাঙ্গার কাজের উদ্বোধনকালে সিসিক মেয়র আরিফ বলেন, রাস্তা সম্প্রসারণ কাজে সিলেট নগরীর মানুষ স্বত:স্ফুর্ত সমর্থন দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় মিরবক্সটুলা মাদ্রাসার ম্যানেজিং কমিটি রাস্তার সম্প্রসারণ কাজে সহযোগিতার হাত প্রসারিত করেছেন।
তিনি বলেন, যুক্তরাজ্য প্রবাসীরা লন্ডন থেকে ফোন করে রাস্তা সম্প্রসারণের জন্য জায়গা ছেড়ে দিচ্ছেন। এই এলাকার জমির মূল্য শতক প্রতি ৫০ লাখ টাকা মূল্য হলেও সম্পূর্ণ বিনামূল্যে জায়গা ছেড়ে দিচ্ছেন মালিকরা। এটি বাংলাদেশে একটি বিরল উদাহরণ হয়ে থাকবে।
তিনি বলেন, সকলের সহযোগিতার কারণে অল্প সময়ে সড়কটি প্রশস্ত হবে। তিনি আল্লামা হোসাইন আহমদ মদনী(র.) এর নামে নয়াসড়ক পয়েন্টে চত্বর নির্মাণ করা হবে বলেও উল্লেখ করেন।
মেয়র জানিয়েছেন, নগরীর চৌহাট্টা থেকে নয়াসড়ক পয়েন্ট পর্যন্ত সড়ক প্রশস্তকরণে ব্যয় হচ্ছে প্রায় তিন কোটি টাকা। প্রয়োজনে বরাদ্ধ আরো বাড়ানো হবে বলে জানান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D