|
প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৬
পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন, ‘পূবালী ব্যাংক এর সিএসআর খাতের অর্থায়নে দেশব্যাপী নানা আর্ত-সামাজিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। সিলেটের শিক্ষা, চিকিৎসাসহ নানা খাতেও ব্যাংকের সহযোগিতায় উপকৃত হচ্ছেন এ জনপদের লাখো মানুষ। কিডনী ফাউন্ডেশন হাসপাতাল, সিলেটে পূবালী ব্যাংক এর ‘আর্থিক সহায়তা’ হাসপাতালকে কিডনী রোগীদের আস্তার প্রতিষ্ঠানে পরিণত করে তোলতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে; কিডনী রোগীরা পাবে উন্নত চিকিৎসা সেবা।
বৃহস্পতিবা (২৯ অক্টোবর) দুপুরে কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের মিলনায়তনে ২ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি পূবালী ব্যাংকের এমন মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যহত থাকবে বলে আশ্বাস দেন।
কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের ব্যবস্থাপনা পরিচালক ডা: নজমুস সাকিব এর সভাপতিত্বে ও পূবালী ব্যাংক পিএলসির সিলেট পশ্চিমাঞ্চলের আঞ্চলিক কার্যালয়ের ডিজেও মোছা. সায়মা সুলতানার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের নেফ্রলজি বিভাগে এসিট্যান্ট প্রফেসর ডা: আবু আহমদ গোলাম আকবর ও ডা: সাইফুল হাসান শফি, পূবালী ব্যাংকের সিলেট পূর্বাঞ্চল প্রধান মো. ফজলুল কবীর চৌধুরী ও ব্যাংকের সিলেট পশ্চিমাঞ্চল প্রধান মো. রুহুল আমীন।
কিডনী ফাউন্ডেশন হাসপাতাল, সিলেট এর ব্যবস্থাপনা পরিচালক ডা: নজমুস সাকিব পূবালী ব্যাংকের এমন মহতী উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানিয়ে এমন কার্যক্রম ভবিষ্যতে অব্যহত রাখারও অনুরোধ জানান। তিনি বলেন, কিডনী রোগের চিকিৎসার মতো ব্যয়বহুল একটি চিকিৎসা পূবালী ব্যাংকের অর্থায়নে আরো গতিশীল হবে; এ অঞ্চলের কিডনী রোগীদের নিরাশ হৃদয়ে আশার সঞ্চার করবে এটাই আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কিডনী ফাউন্ডেশন হাসপাতাল, সিলেট এর পরিচালক (অর্থ ও হিসাব) জুবায়ের আহমদ চৌধুরী, নির্বাহী পরিচালক ডা: কাজী মুশফিক আহমদ, ট্রাস্টি বোর্ড সদস্য ডা: মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, একেএম আতাউল করিম সেলিম ও ডা: নাজরা চৌধুরী, হাসপাতালের অতিরিক্ত পরিচালক (সেবা ও কল্যাণ) ফরিদা নাসরীন, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব ) মো: মাআয রেজা চৌধুরী, হাসপাতাল কনসালটেন্ট (অর্থ ও হিসাব) দিলিপ কুমার পাল, পূবালী ব্যাংকের সিলেট পূর্বঞ্চলের আঞ্চলিক কার্যালয়ের এজিএম মো. মাহবুব আহসান, দরগাগেট শাখার এজিএম মোসা. মাকসুদা বেগম, সিলেট শাখার এজিএম মো. মাহমুদুন্নবী, মহিলা কলেজ ইসলামী ব্যাংকিং শাখার এজিএম মো. কবিরুল ইসলাম শাহজালাল উপশহর শাখার এজিএম মো. শহিদুল ইসলাম প্রমুখ।
স্বাগত বক্তব্যে কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের নির্বাহী পরিচালকডাঃ কাজী মুশফিক আহমেদ বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই কিডনী রোগীদের স্বল্পমূল্যে ও বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। চিকিৎসাসেবার মান অক্ষুণ্ন রেখে আরও বেশি মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়াই তাদের প্রধান উদ্দেশ্য। পুবালী ব্যাংকের এই অনুদান হাসপাতালের কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে হাসপাতালের পরিচালক (অর্থ) জুবায়ের আহমেদ চৌধুরী বলেন স্বাস্থ্য ও শিক্ষা খাতে পুবালী ব্যাংকের সামাজিক দায়বদ্ধতামূলক উদ্যোগ প্রশংসনীয়। সিলেটে কিডনী রোগীদের চিকিৎসাসেবা সম্প্রসারণে এ ধরনের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও ব্যাংকটি এ সহযোগিতা অব্যাহত রাখবে।
কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের ট্রাস্টি সদস্য একেএম আতাউল করিম সেলিম তাঁর বক্তব্যে বলেন, কিডনী রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। তাই রোগীদের আর্থিক চাপ কমাতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন। হাসপাতালটির উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে পুবালী ব্যাংকের এ অনুদান নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। পাশাপাশি তিনি প্রতিষ্ঠানটির কার্যক্রম এগিয়ে নিতে সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
সিলেটে কিডনী ফাউন্ডেশন হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত অনুদান হস্তান্তর অনুষ্ঠানে পুবালী ব্যাংক পিএলসি ও কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক, ব্যাংক কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D