|
প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৬
পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও আছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সিন্ধু প্রদেশের থারপারকার জেলায় মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। খবর জিও নিউজের
উদ্ধারকর্মীদের ভাষ্য অনুযায়ী, পিপলস প্রাইমারি হেলথকেয়ার ইনিশিয়েটিভ (পিপিএইচআই) পরিচালিত অ্যাম্বুলেন্সটিতে কর্মীরা অক্সিজেন সিলিন্ডার পরিবর্তনের সময় আগুন ধরে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ওই সময় অ্যাম্বুলেন্সটির ভেতরে একজন অন্তঃসত্ত্বা নারী ছিলেন। এ সময় বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, নিহতদের মধ্যে পিপিএইচআইয়ের একজন ডিসপেনসার, অ্যাম্বুলেন্সের চালক, একজন নিরাপত্তাপ্রহরী এবং আরেকজন কর্মী রয়েছেন। এর আগে উদ্ধারকর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী ও দুজন অ্যাটেনডেন্টও ছিলেন।
পুলিশ আরও জানায়, আহতদের মধ্যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের দুজন মিডওয়াইফ এবং একজন নারী অ্যাটেনডেন্ট রয়েছেন। আহতদের চিকিৎসার জন্য মিথির সিভিল হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে জেলা প্রশাসন, উদ্ধারকারী দল এবং স্বাস্থ্য বিভাগের কর্মীরা উপস্থিত রয়েছেন।
ঘটনাটি থারপারকারের স্বাস্থ্যসেবা ও জরুরি পরিবহনব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। পাকিস্তানের শুষ্ক অঞ্চল হিসেবে পরিচিত এই জেলার বাসিন্দারা চিকিৎসার জন্য প্রায়ই সরকারি স্বাস্থ্যকেন্দ্রের ওপর নির্ভর করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D