|
প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৬
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মুহিত মাহমুদ। দীর্ঘ আইনি লড়াই শেষে বাদ পড়া ৩৭টি অনুপস্থিত ব্যালট গণনার পর ১২ ভোটে জয় পেয়েছেন তিনি।
২০২৫ সালের হ্যামট্রাম্যাক সিটি নির্বাচনে মেয়র পদে মুহিত মাহমুদ ও এ্যাডাম আল-হারাবির মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হয়। প্রাথমিক ফলাফলে মাত্র ১১ ভোটের ব্যবধানে মুহিত মাহমুদকে পরাজিত দেখানো হয়েছিল। তবে নির্বাচনে ৩৭টি অনুপস্থিত ব্যালট গণনা না হওয়ায় ফলাফল নিয়ে প্রশ্ন ওঠে এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।
আদালতের নথি অনুযায়ী, ব্যালটের সংখ্যা ও জমা দেওয়া খামের হিসাবের মধ্যে অসংগতি ধরা পড়ার পর ৩৭টি ব্যালট গণনার বাইরে থাকার বিষয়টি সামনে আসে। এসব ভোট গণনার দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হন মুহিত মাহমুদ। প্রথমে ট্রায়াল কোর্টে তার আবেদন খারিজ হলেও পরে আপিল আদালত ওই সিদ্ধান্ত বাতিল করে। আদালত জানান, ব্যালটগুলো গণনা না করার ক্ষেত্রে আইন প্রয়োগে ভুল হয়েছিল। পরে মামলাটি পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠানো হয়।
অবশেষে স্থানীয় সময় ১৬ অক্টোবর বাদ পড়া ৩৭টি ভোট গণনার পর মুহিত মাহমুদের জয় নিশ্চিত হয়। চূড়ান্ত হিসাবে তিনি পেয়েছেন ২ হাজার ৮৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী আদম আল-হারাবি পেয়েছেন ২ হাজার ৭৭ ভোট। ফলে ১২ ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হন মুহিত মাহমুদ। মুহিত মাহমুদের এই বিজয়ে মিশিগান বাংলাদেশি কমিউনিটির মধ্যে আনন্দের বন্যা বইছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D