|
প্রকাশিত: ৭:১৪ পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০২৬
সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে ১২ জন নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। বাকি ৫ জন নাটরের নলডাঙ্গা উপজেলার বাসিন্দা। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রোববার (৯ আগস্ট) বাংলাদেশ সময় আনুমানিক বিকেল সাড়ে ৩টার দিকে সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরের ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।
রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।
১৭ জন বাংলাদেশির মধ্যে ১২ জন নওগাঁর আত্রাই উপজেলার গন্ডগোহালি, ডুবাই, বৈঠাখালি, খনজোর, পারকসুন্দা, দিঘিরপাড় ও পার্শ্ববর্তী নাটোর জেলার নলডাঙ্গা থানার খাজুরা গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন স্থানীয়রা।
অগ্নিকাণ্ডের ঘটনায় মারা যাওয়া ১৭ বাংলাদেশির মধ্যে ১০ জনের পরিচয় শনাক্ত করা গেছে। নিহত ১০ জন হলেন- নওগাঁর কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালি গ্রামের গুফফার প্রামানিক এবং তার দুই ছেলে মহুন প্রামানিক ও সুমন প্রামানিক, জাননার ছেলে রুবেল হোসেন, ফজলুর ছেলে কলি প্রামানিক, সাহাগোলা ইউনিয়নের উদনপৈ গ্রামের ময়েন শেখের ছেলে ফরিদ শেখ, বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের মৃত বাদলের ছেলে সুমন, চঞ্চলের ছেলে হাসিবুল হসান শুভ, মৃত রুহুলের ছেলে সুমন এবং পাচুপুর ইউনিয়নের পারকসুন্দা গ্রামের জলিল।
সৌদ আরবে একই কারখানায় কর্মরত বর্তমান ছুটিতে থাকা আত্রাই উপজেলার মহোনঘোষ গ্রামের জহরুল ইসলাম জানান, নিহতদের মধ্যে কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালি গ্রামের গুফফার প্রামানিক এবং তার দুই ছেলে মহুন প্রামানিক ও সুমন প্রামানিক, জাননার ছেলে রুবেল হোসেন, ফজলুর ছেলে কলি প্রামানিক, সাহাগোলা ইউনিয়নের উদনপৈ গ্রামের ময়েন শেখের ছেলে ফরিদ শেখ, বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের মৃত বাদলের ছেলে সুমন, চঞ্চলের ছেলে হাসিবুল হসান শুভ, মৃত রুহুলের ছেলে সুমন এবং পাচুপুর ইউনিয়নের পারকসুন্দা গ্রামের জলিল।
নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- সৌদিতে সোফা কারখানায় আগুনের ঘটনায় বেশ কিছু বাংলাদেশি নিহত হয়েছে তা তিনি জেনেছেন। তবে নওগাঁ বা অন্য কোনো জেলার কতজন তা তিনি নিশ্চিত না। সোমবার সকালে নিশ্চিত করে বলা যাবে নিহতের সংখ্যা।
স্থানীয় ও প্রবাসী সূত্রে জানা গেছে, রিয়াদের ওই সোফা কারখানায় কাজ চলাকালে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই দাহ্য ফোম, কাপড় ও অন্যান্য সামগ্রীতে আগুন ছড়িয়ে পড়ে। পুরো কারখানা ঘন কালো ধোঁয়া ও আগুনের লেলিহান শিখায় আচ্ছন্ন হয়ে যায়। আগুনের ভয়াবহতায় ভেতরে থাকা শ্রমিকদের অনেকেই দ্রুত বের হতে পারেননি।
খবর পেয়ে সৌদি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে কারখানার ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্ত ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে।
ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
নিহতরা সবাই জীবিকার তাগিদে নওগাঁসহ বিভিন্ন এলাকা থেকে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D