|
প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৬
শাহ মনসুর আলী নোমান, লন্ডন থেকে
ব্রিটিশ বাংলাদেশি লেখক, গবেষক ও ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান বলেছেন, বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে প্রবাসে অবস্থানরত প্রজন্মকে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতে উদ্বুদ্ধ করতে হবে। হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে গণমাধ্যম কর্মীদের কলমের প্রতিটি শব্দ যেন দেশের আর্থ সামাজিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করে সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
গত ৫ আগস্ট বুধবার সন্ধ্যায় ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে প্যারিস বাংলা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যম শুধুমাত্র সত্য প্রকাশে নয় , জাতির স্মৃতি ও শেকড়কে অন্তরে লালন করা, নজরুল -রবীন্দ্রনাথ, লালন -হাসন, রাধারমন, দূরবীন শাহকে ধারণ করে দেশের উন্নয়নে, শিক্ষা সংস্কৃতির বিকাশেএবং হাজার বছরের ঐতিহ্যবাহী বাংলা ভাষাকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে গণমাধ্যম কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
প্যারিস বাংলা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহলের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের রাজুর সঞ্চালনায় এই মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের শিক্ষা-গবেষণা সম্পাদক রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান, তথ্য-প্রযুক্তি সম্পাদক ইকবাল মারুফ এবং সদস্য শাবুল আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে ফ্রান্স, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলা গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক মতামত ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি পেশাগত ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D