২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৬
দালালের খপ্পরে পড়ে সৌদি আরবে গিয়ে প্রায় তিন মাস ধরে জেলে বন্দি রয়েছেন হবিগঞ্জের মাধবপুরের মশিউর রহমান সুজন (৩৫) নামে এক যুবক।
ভুক্তভোগী মশিউর রহমান সুজন চৌমুহনী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মতি মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, গত ২১ মার্চ দালালচক্রের মাধ্যমে ভুয়া ভ্রমণ ভিসায় তাকে সৌদি আরবে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পরপরই তাকে আটক করে কারাগারে পাঠানো হয়।
অভিযোগ রয়েছে, হরিনখোলা এলাকার মুমিন মিয়া ও ডালিম মিয়া (২৫) দীর্ঘদিন ধরে ভুয়া ভ্রমণ ভিসার মাধ্যমে লোকজনকে বিদেশে পাঠিয়ে প্রতারণা ও মানবপাচারের সঙ্গে জড়িত। তাদের প্রলোভনে পড়ে বিদেশে গিয়ে বিপাকে পড়েন সুজন।
তবে এসব অভিযোগ অস্বীকার করে মুমিন মিয়া ও ডালিম মিয়া বলেন, আমরা কোনো ধরনের প্রতারণা বা মানবপাচারের সঙ্গে জড়িত নই। আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
বর্তমানে সুজন সৌদি আরবের মদিনা শহরের একটি কারাগারে আটক রয়েছেন বলে জানা গেছে।
সুজনের ভাই মাসুক মিয়া বলেন, আমার ভাই নির্দোষ। সে দালালের প্রতারণার শিকার হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আমার ভাইকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহায়তা চাই।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ঘটনাটি প্রতারণা বা মানবপাচারের সঙ্গে জড়িত থাকলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D