২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২৬
শাহ মনসুর আলী নোমান, লন্ডন থেকে : ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ার কাউন্টির উইকলার (Wycoller )গ্রামে অবস্থিত এই ব্রিজ প্রায় আটশত বছরের পুরাতন ঐতিহ্যের ধারক ও বাহক। স্থানীয় লোকজন এবং প্রচলিত ধারণা অনুযায়ী প্যাক হর্স নামের এই ব্রিজটির নির্মাণকাল ১২শ শতাব্দীর শেষের দিকে। তবে গবেষক, ইতিহাসবিদদের বর্ণনা এবং সরকারি তথ্যমতে এটি ১৭শ শতাব্দী বা তার পূর্বে নির্মিত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
গ্রেড -২ তালিকাভুক্ত এই ব্রিজ মধ্যযুগের প্রকৌশল ও স্থাপত্য কলার এক অনন্য নিদর্শন। খিলানাকৃতির পাথরের গঠন,অসমান নকশা এবং সবুজ শ্যামল নিরিবিলি দৃশ্যের কারণে শত শত বছর ধরে দেশী-বিদেশি পর্যটকদের অনন্য দর্শনীয় স্থান এটি।তখনকার সময় মালামাল বহনের সুবিধার্থে পণ্যবাহী ঘোড়া বাণিজ্যিকভাবে চলাফেরা করার জন্য ব্রিজটি নির্মাণ করা হয় বলে স্থানীয় বাসিন্দাদের অভিমত।
প্রাকৃতিক মনোরম সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপনা, পাথরের কটেজ, ঝরনা, শান্ত শ্যামল গ্রামীন পরিবেশ, চারপাশে পাহাড় আর সবুজ উপত্যকা বেষ্টিত এলাকাটি ভ্রমণ প্রিয় এবং ইতিহাস অনুরাগী মানুষের জন্য এক অসাধারণ গন্তব্য এবং দর্শনীয় স্থান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D