গাইবান্ধায় শিবির নেতা হত্যার প্রতিবাদে লন্ডনে মানববন্ধন

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৬

গাইবান্ধায় শিবির নেতা হত্যার প্রতিবাদে লন্ডনে মানববন্ধন

গাইবান্ধায় ছাত্রশিবির নেতাকে হত্যার প্রতিবাদ, চাঁদাবাজি বন্ধ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে যুক্তরাজ্যের লন্ডনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (৬ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ‘নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র উদ্যোগে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. আসয়াদুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি তাহমিদ হোসেন খানের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুসলিম খান। বিশেষ অতিথি হিসেবে রাথেন সিনিয়র সহকারী সেক্রেটারি আরিফ আহমদ।

মানবাধিকার কর্মী আব্দুল হামিদ শিমুলের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনের সহকারী সেক্রেটারি মো. রায়হান আহমদ, শাহাব উদ্দীন, মিনহাজ উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক বেলাল আহমদ, ইস্ট লন্ডন শাখার সভাপতি আব্দুল হামিদ শিমুল, আক্তারুজ্জামান, মাওলানা রশিদ আহমদ ও ইসমাইল হোসেন প্রমুখ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আলী হোসাইন, সহকারী সেক্রেটারি মো. আমিনুর রহমান, মো. শরিফ আহমেদ মোর্শেদ, সহকারী প্রচার সম্পাদক মো. ছাবিদ মিয়া, শিব্বির আহমদ, মো. শাহিন আলম ও মো. শামীম হোসেন প্রমূখ।

মানববন্ধনে বক্তারা গাইবান্ধায় ছাত্রশিবির নেতা হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এর তীব্র নিন্দা জানান। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে দেশে চাঁদাবাজি বন্ধ এবং জুলাই সনদের দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। ২০২৪ এর ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরও বাংলাদেশে হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড মেনে নেয়া যায়না।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট