১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, জুন ১২, ২০২৬
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ বিশ্ব জুড়ে সার্ভার ডাউন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। অনেকের ফেসবুক আইডি এবং মেসেঞ্জার স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে গেছে। কেন বা কী কারনে এমনটা হল তা এখন জানা যায় নি।
শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এমনটি ঘটে।
সংবাদমাধ্যম ইউনিলেইড জানিয়েছে, ফেসবুকের হাজার হাজার ব্যবহারকারী জানিয়েছেন, তারা ফেসবুক চালাতে পারছেন না।
২০২৩ সালের জানুয়ারি থেকে ফেসবুকের সার্ভিস পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসা সংস্থা ইজডাউন কর্তৃপক্ষ বাংলাদেশ সময় শুক্রবার (১২ জুন) রাত প্রায় ৮টার দিকে জানায়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭০০ ব্যবহারকারী রিপোর্ট করেছেন, তাদের ফেসবুক চালাতে সমস্যা হচ্ছে।
ওয়েবসাইটটি আরও নিশ্চিত করেছে, আজ দুপুর থেকেই ফেসবুকের সার্ভিসে সক্রিয় ত্রুটি শনাক্ত করা গেছে। সমস্যাটি কেবল নির্দিষ্ট কোনো অঞ্চলে সীমাবদ্ধ নয়, বরং বিশ্বের একাধিক দেশের ব্যবহারকারীরা এতে ব্যাপকভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন।
এই দীর্ঘ সময়ে তারা ফেসবুকের ১৩৭টি ছোট-বড় বিভ্রাটের ঘটনা ট্র্যাক করেছে। সর্বশেষ আজ ফেসবুকের বর্তমান স্ট্যাটাস পরীক্ষা করে তারা প্ল্যাটফর্মটিতে বড় ধরনের সমস্যার উপস্থিতি নিশ্চিত করেছে।
এরমধ্যে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন থেকে সর্বোচ্চ ব্যবহারকারী এ ব্যাপারে রিপোর্ট করেছেন।
তাৎক্ষণিকভাবে সমস্যার কারণ সম্পর্কে ফেসবুকের মূল প্রতিষ্ঠান Meta কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা, এটি সার্ভারজনিত সাময়িক ত্রুটি বা প্রযুক্তিগত সমস্যার কারণে হয়ে থাকতে পারে।
তবে, বর্তমানে যারা ফেসবুকের নিউজফিড লোড করতে পারছেন না কিংবা লগ-ইন সংক্রান্ত জটিলতায় ভুগছেন, তাদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এটি একটি বৈশ্বিক সমস্যা হওয়ায় মেটার কারিগরি দল সার্ভার সচল করার কাজ করছে। এদিকে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D