৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, জুন ৪, ২০২৬
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায়, জেলা ক্রীড়া অফিস, সিলেটের আয়োজনে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় সিলেট জেলায় মাসব্যাপী ‘সাঁতার প্রশিক্ষণ (অনূর্ধ্ব-১৫) ২০২৬’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) মাছিমপুরস্থ বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স সুইমিং পুলে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো: নূর হোসেন বলেন, শারীরিক ও মানসিক বিকাশের জন্য সাঁতার একটি চমৎকার ব্যায়াম। অনূর্ধ্ব-১৫ এই সাঁতার প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো তৃণমূল পর্যায় থেকে দক্ষ সাঁতারু তৈরি করা। নদীমাতৃক এই বাংলাদেশে সাঁতার জানাটা শুধু একটি ক্রীড়া কৌশল নয়, এটি জীবন বাঁচানোর একটি অন্যতম জীবনমুখী দক্ষতাও বটে। আমরা বিশ্বাস করি, মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে সিলেটের খুদে সাঁতারুরা নিজেদের দক্ষতাকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে। প্রশিক্ষণার্থীরা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সিলেটের সুনাম বয়ে আনবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকল কিশোর-কিশোরীদের আমি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক জনাব দীপাল কুমার সিংহ, কোষাধ্যক্ষ রুবেল আহমদ নান্নু, সৈয়দ হাতিম আলী হাই স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আব্দুল মজিদ, সফির উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আব্দুল কাদির, হযরত শাহ্ পরান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান, প্রমীলা কোচ মিসেস তানিয়া আহমেদ, প্রশিক্ষক টিটু আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D