কেউ কেউ দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে : শফিকুর রহমান

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৬

কেউ কেউ দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে : শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লিখেছেন, জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত, তখন কেউ কেউ দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে।

জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদেরকে বিভ্রান্ত করার জন্য এ ধরনের অপচেষ্টায় লিপ্ত বলে জামায়াতের আমির অভিযোগ করেন।

আজ বুধবার বেলা দুইটার কিছু পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শফিকুর রহমান এ কথা লিখে জানান।

ওই পোস্টে জামায়াতের আমির সবার প্রতি আহবান এসব অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার জন্য। পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দিতে তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি দেশবাসীর প্রত্যাশার কথা ব্যাক্ত করেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট