১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৬
প্রয়াত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আসছেন সর্বস্তরের মানুষ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে বিভিন্ন এলাকা থেকে শ্রদ্ধা জানাতে আসছেন তারা।
উন্মুক্ত করে দেয়া হয়েছে বেগম খালেদা জিয়ার সমাধিস্থল। শ্রদ্ধা জানাচ্ছেন সাধারণ মানুষ। দলীয় নেতাকর্মীরাও ভিড় জমাচ্ছেন। দোয়া মোনাজাত করছেন তারা। অনেকে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। এ সময় অনেককে কাঁদতেও দেখা যায়।
এদিন বেলা ১১টা থেকে খালেদা জিয়ার কবর জিয়ারত করতে সাধারণ মানুষ আসতে থাকে। তবে নিরাপত্তার কারণে তাদের সে সময় প্রবেশ করতে দেয়া হয়নি। পরে দুপুর ১২টার দিকে জিয়া উদ্যানের প্রবেশমুখ খুলে দেয়া হয়।
গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়াকে শেরেবাংলা নগরে স্বামী সাবেক প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধির পাশে সমাহিত করা হয়।
দীর্ঘদিন অসুস্থতায় ভুগে ‘আপসহীন নেত্রী’ খ্যাত খালেদা জিয়া গত মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D