২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৫
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্রাইভেসি আরও সুরক্ষিত করার লক্ষ্যে নতুন একটি ফিচার চালু করতে যাচ্ছে। বর্তমানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার জন্য ফোন নম্বর বাধ্যতামূলক হলেও, নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নাম এবং নম্বর গোপন রেখেও চ্যাট করতে পারবেন।
মেটার আওতাধীন হোয়াটসঅ্যাপের বিটা ভার্সনে পরীক্ষামূলকভাবে এই ফিচার চালু হয়েছে। নতুন অপশনটির নাম ‘রিজার্ভ ইউজার’। এই অপশন চালু থাকলে ব্যবহারকারীর নাম ও মোবাইল নম্বর অপরিচিতদের থেকে সম্পূর্ণ গোপন থাকবে। ফলে অনাকাঙ্ক্ষিত মেসেজ পাওয়ার সম্ভাবনাও কমবে।
এছাড়া, নতুন ‘ইউজার নেম’ ফিচার চালু হলে কেউ অপরিচিত ব্যক্তির নাম বা নম্বর দেখতে পারবে না। বিশেষ করে বাইরের ওয়েবসাইট বা অজানা প্ল্যাটফর্ম থেকে আসা মেসেজ স্বয়ংক্রিয়ভাবে ব্লক করা হবে, যা সাইবার অপরাধ ও তথ্য চুরির ঘটনা কমাতে সাহায্য করবে।
যদিও নম্বর না থাকলেও কেউ মেসেজ পাঠাতে পারবে, কিন্তু তার জন্য ‘ইউজার নেম উইথ পিন’ অপশন থাকবে। এতে ব্যবহারকারী চার অঙ্কের একটি পিন তৈরি করবেন, যা ছাড়া কেউ মেসেজ পাঠাতে পারবে না। এর ফলে ব্যবহারকারীর নিয়ন্ত্রণে থাকবে কে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে।
এই নতুন ‘প্রাইভেসি শিল্ড’ ফিচার আগামী বছর নাগাদ সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবে বলে আশা করা যাচ্ছে, যা হোয়াটসঅ্যাপে কথোপকথনকে আরও নিরাপদ এবং সুরক্ষিত করবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D