১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৪
প্রযুক্তিকে কাজে লাগিয়ে সূর্যকে আরও বিশদভাবে গবেষণা করার জন্য কৃত্রিম সূর্যগ্রহণ করার পরিকল্পনা করছেন বিজ্ঞানীরা। এজন্য মহাকাশে স্যাটেলাইটও পাঠানো হচ্ছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
প্রতিবেদনে বলা হয়েছে, এই মিশনের নাম হবে ‘প্রোবা-৩’। মিশনটি ইউরোপিয়ান স্পেস এজেন্সির (ইএসএ) মাধ্যমে সংঘটিত হবে। মিশনে দুটি স্যাটেলাইট আছে, যার একটি স্যাটেলাইট সূর্যকে ঢেকে রাখবে ও অন্য স্যাটেলাইটটি এ ঘটনা পর্যবেক্ষণের পাশাপাশি তা রেকর্ড করবে।
এপি জানায়, এ জটিল কাজটি করার জন্য মহাকাশযানের যে ছায়া তৈরি হবে, অপর স্যাটেলাইটকে সে অনুসারে অবশ্যই একটি নির্দিষ্ট অবস্থানে থাকতে হবে। এর মানে হচ্ছে, স্যাটেলাইট দুটি সূর্য সাপেক্ষে এক মিলিমিটারের বেশি এদিক-ওদিক সরবে না।
মিশনের শুরুতে মহাকাশযান দুটি একসঙ্গে উৎক্ষেপণ করা হবে। তবে প্রায় ১৮ মিনিটের পর একে অপরের থেকে আলাদা হয়ে যাবে। পাশাপাশি লেজার ও আলোক সেন্সর ব্যবহার করে ১৪৪ মিটার দূরত্বে পৃথিবীর কক্ষপথে অবস্থান করবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D